ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের সাফল্যে প্রশংসায় ভাসছেন কণিকার পরিচালক কুতুব

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১১, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ণ

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কণিকা ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে প্রশংসায় ভাসছেন প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব। সোমবার (১০ মার্চ) দুপুরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এই প্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষার্থী চান্স পেয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

চান্সপ্রাপ্তরা হলো অংকন চন্দ্র সরকার (সিলেট ক্যাডেট কলেজ), মোস্তফা সুলতান খান জাকি (মির্জাপুর ক্যাডেট কলেজ), রায়হানা তাসনীম রিফা (ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ),ইসরাত মেহেরীন মুন (ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ) ও নুসরাত জাহান দিবা (ফেনী গার্লস ক্যাডেট কলেজ)।

জানা যায়, গত ২০২০ সালে পরিচালক সাইয়েদ কুতুবের প্রচেষ্টায় কণিকা ক্যাডেট একাডেমি নালিতাবাড়ী শাখা যাত্রা শুরু করে। পরে ২০২১ সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম বার অংশ নিয়েই সাফল্য অর্জন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এবার ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতেও এই প্রতিষ্ঠান থেকে লিখিত পরীক্ষায় ৫ জন এবং চূড়ান্তভাবেও ৫ জন শিক্ষার্থী চান্স পেয়েছে। সাফল্যের এই ধারাবাহিকতায় কণিকা ক্যাডেট একাডেমি নালিতাবাড়ী শাখা থেকে গত ৫ বছরে (২০২১-২০২৫) ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় ১৯ জন এবং চূড়ান্তভাবে ১৩ জন চান্স প্রাপ্ত হলো৷

Shamol Bangla Ads

প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন। যে সকল শিক্ষার্থী প্রস্তুতি নিয়েছে কিন্তু উত্তীর্ণ হয়নি তাদের জন্য দোয়া। অনুত্তীর্ণ অন্তত আরও ১৫ জন দারুণভাবে প্রস্তুত ছিল। তারাও ভাল কিছুই করবে। সর্বোপরি নালিতাবাড়ী শিক্ষাব্যবস্থায় এটা দারুণ একটা অর্জন। আমার প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!