শেরপুরের নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে।

১০ মার্চ সোমবার নকলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, নকলা পৌর বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




