ads

সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, বজ্রবৃষ্টিরও পূর্বাভাস

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী বুধবার দেশের ৩ বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০ মার্চ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, আগামী ৩ দিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Shamol Bangla Ads

এছাড়া বুধবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্ধিত ৫ দিনের শেষে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!