ads

সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইটভাটার কিশোরী শ্রমিক ধর্ষণের অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোর্টার
মার্চ ১০, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ইটভাটার এক কিশোরী শ্রমিককে (১৫) ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন গাজী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে থানায় মামলা করেছেন। গ্রেফতার সাব্বির হোসেন গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের সাঈদ গাজীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাব্বির হোসেন গাজী এবং ওই কিশোরী দুজনেই নকলা উপজেলার এফআরবি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন। রবিবার বিকেলে বিয়ের আশ্বাস দিয়ে ইটভাটার নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন সাব্বির হোসেন।

স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নকলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং সাব্বিরকে আটক করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সোমবার সকালে গ্রেফতার সাব্বিরকে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!