ads

শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফি: শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত-নিউজিল্যান্ডের মহারণ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে শিরোপার লড়াই। টানা তৃতীয়বার ফাইনালে উঠা ভারত চাইবে শিরোপা পুনরুদ্ধার করতে, অন্যদিকে ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য কিউইদের।

Shamol Bangla Ads

ভারত ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল। ২০০২ সালে প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় তারা। তবে ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের বড় ব্যবধানে হেরে যায় টিম ইন্ডিয়া। এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোহিত শর্মার দল।

ফাইনাল প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, টানা ৩ বছর আইসিসির ৩টি ফাইনালে খেলছি। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হলেও টি-টোয়েন্টির শিরোপা জিতেছি। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করা। রোহিত আরও বলেন, এবারের আসরে কিউইরা দারুণ ক্রিকেট খেলেছে। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে ভালো করেছে তারা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আধিপত্য দেখিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’

Shamol Bangla Ads

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে বলেন, আমরা ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার জন্য অপেক্ষা করছি। এবার শিরোপা জয়ের সেরা সুযোগ আমাদের সামনে। ভারতকে হারাতে হলে তাদের চেয়েও ভালো খেলতে হবে আমাদের।
তিনি আরও বলেন, ২০০০ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলাম আমরা। ওই ফাইনালে ক্রিস কেয়ার্নসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল তারা।

উল্লেখ্য, এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত জিতেছে ৬১ বার, নিউজিল্যান্ড ৫০ বার, ১ ম্যাচ টাই এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!