ads

শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর এবং মহিলা পরিষদ ও উদীচীসহ কয়েকটি সহভাগী সংগঠন। ৮ মার্চ শনিবার দুপুরে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সামনে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভানেত্রী লুৎফুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা নীরু শামছুন্নাহার নীরা, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভজিৎ নিয়োগী, সিপিবি নেতা সোলায়মান আহমেদ প্রমুখ।

বক্তারা নারীর প্রতি সহিংতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী খুন, রাহাজানি, ধর্ষন, সহিংসতার ঘটনা বেড়েইে চলেছে। উগ্রতা, ধর্মান্ধতার শিকার হচ্ছে নারী ও শিশু। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এজন্য নারী অধিকার সুরক্ষা এবং নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধে অবিলম্বে অন্তর্বতীকালীণ সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

Shamol Bangla Ads

এর আগে নিউমার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

Need Ads
error: কপি হবে না!