ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সচিব থেকে পিওন পর্যন্ত সবাই মহার্ঘ ভাতা পাবেন’

খবর টি পড়েছেন : ২৯৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সচিব থেকে পিওন পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ১৫ ডিসেম্বর রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জনান। তিনি জানান, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্ল্যাব করা হবে।

Shamol Bangla Ads

এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি মহার্ঘ ভাতা-এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক/একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।

Shamol Bangla Ads

এ নিয়ে গঠিত কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসবে জানিয়ে তিনি বলেন, সেখানে আমরা একটি বাস্তবায়ন কৌশল এবং আপার লিমিট-লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করা হবে। তবে সিদ্ধান্ত নেবে সরকার।

তিনি বলেন, এবার যাতে মহার্ঘ ভাতা সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও পান সেই ব্যাপারে সরকার একমত। এটা অত্যন্ত সময়োপযোগী। যাতে এটা ইমিডিয়েট দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেওয়া, যাতে বাস্তবায়ন করতে পারেন। এটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো।

তিনি আরও বলেন, পেনশনারদের এবার অন্তর্ভুক্ত করা হবে কারণ তারা এমনি অসুস্থ, তাদের নানা ধরনের খরচ চিকিৎসা, ভাড়া (দরকার) কিন্তু তাদের কোনো উপার্জন নেই। তাদের টাকার বেশি দরকার।

এ ভাতার দুই স্তর হতে পারে জানিয়ে তিনি বলেন, একটা অফিসারদের জন্য একটু কম এবং স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হবে পেনশনারদের জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা-জয়দেবপুর রুটে ২ জোড়া কমিউটার ট্রেন চালু পরবর্তী সংবাদ পদোন্নতি পাচ্ছেন আ. লীগের আমলে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads