ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনে ১২১ টি কেন্দ্রের মধ্যে ১২০ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বে-সরকারি ভাবে ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসিন আলী হাতুরি মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ৬২হাজার ১শ ১৮ । তার নিকট তম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮শ ৪৫ ভোট । কদম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কেন্দ্রটির ভোট গ্রহন স্থগিত করে সহকারী রিটানিং অফিসার। এখানে মোট ২ লাখ ৬৪ হাজার ৮শ ৭৪। এ আসনে ভোট প্রদানে শতকরা হার ৩৮।




