ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম। একে একে দেশের ক্রিকেটে পার করেছেন ২০ বছরেরও বেশি সময়। জাতীয় দলে অনেকের ক্যারিয়ারের শুরু থেকে শেষটাও দেখে ফেলেছিলেন মুশফিকুর রহিম। এবারে নিজের ক্যারিয়ারেও শেষের শুরু। টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকেও সরে গেলেন তিনি। ৫ মার্চ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে ক্যারিয়ারের শেষের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার।

Shamol Bangla Ads

এদিকে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। মুশফিক চলতি আসরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। বৃহস্পতিবার তার দলের খেলা শুরুর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মোহামেডানের সতীর্থদের পক্ষ হতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!