ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে ধানের অধিক ফলনে ফ্লোরা মাঠ দিবস অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৩, ২০১৪ ৩:২৯ অপরাহ্ণ

Photo-02ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে কৃষকদের নিয়ে ধান চাষের অধিক ফলনের বিষয়কে কেন্দ্র করে এসিআই’র তত্বাবধানে ও সহিমুদ্দিন সার ভবনের আয়োজনে মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জহাট প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী সহিমুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিআই’র এরিয়া সেলস্ ম্যানেজার নরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি উপ-সহকারী অফিসার আবুল কাশেম, আজিজুল হক ও মাশিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক শাহ্ কবির। আলোচনা সভায় ফ্লোরা নামে ওষুধটি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন, এসিআই’র টেরিটোরি অফিসার নজরুল ইসলাম। সভায় উপস্থিত শতাধিক ধানচাষীদের নিয়ে সরজমিনে গিয়ে ফ্লোরা ব্যবহারকৃত ধানী জমিতে পরিমানমত ধান কাটাই-মাড়াই করে ওজন করা হয়। এতে ওজন করে দেখা যায়, প্রতি বিঘাতে ফ্লোরা ব্যবহারকৃত ধানী জমিতে ধান হয় ২৮মন আর ফ্লোরা ব্যবহার ছাড়া জমিতে ২৫মন ধান ফলন হয়েছে বলে প্রত্যক্ষ করা গেছে। আলোচনা সভায় উপস্থিত কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, ইতিপূর্বে তারা এসিআই’র ফ্লোরা নামের তরল ওষুধটি ধান, বেগুন, কমড়া, মিষ্টিকুমড়া সহ অন্যান্য ফুল ও ফল জাতীয় ফসলে এ ফ্লোরা ব্যবহার করে লাভবান হয়েছেন বলে এ প্রতিবেদককে জানান।

Need Ads
error: কপি হবে না!