ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নয়আনী বাজারে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার
মার্চ ২, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শেরপুর শহরের নয়আনী বাজারে দুইটি মুদি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ২ মার্চ রবিবার ভোর রাত সাড়ে ৬টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এতে প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান দুইটির মালিক জীবন কৃষ্ণ সাহা ও বানেশ্বর সাহা। এলাকাটি জেলা শহরের একটি ব্যস্ততম বাজার এলাকা হওয়ায় অনেক ব্যবসায়ী আতঙ্কে থাকলেও দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক নাসিম উদ্দিন।

Shamol Bangla Ads

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, নয়আনী বাজার ডিসি গেইট সম্মুখে জীবন কৃষ্ণ সাহার মনোহারী দোকান ও বানেশ্বর সাহার ফুল ঝাড়ুসহ গৃহস্থালী মালামাল দোকান শনিবার রাতে বেচা বিক্রি শেষে অন্যান্য দিনের মত বন্ধ করে তারা বাসায় চলে যান। এদিকে রবিবার ভোরে ওই দুটি দোকানের মধ্যস্থলে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই দুটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক নাসিম উদ্দিন বলেন, আমরা খবর পাবার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এটি জেলা শহরের একটি ব্যস্ততম বাজার। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারটি রক্ষা পেয়েছে।

Need Ads
error: কপি হবে না!