ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

দীর্ঘদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি মিলিয়ে আজ থেকে প্রায় ৪০ দিনের জন্য বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ২ মার্চ রবিবার থেকে ওই ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এই ছুটি সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলের জন্য প্রযোজ্য।

Shamol Bangla Ads

শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। পবিত্র রমজান শুরু হয়েছে আজকে ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সর্বশেষ ক্লাস হয়েছে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে টানা ৪০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেগুলোয় ছুটি আরও লম্বা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানান, ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে।
চলতি বছরের রমজান, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!