ads

শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ওয়েব ফিল্মে দেখা যাবে মিষ্টি জান্নাতকে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

চলতি সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা জানালেন সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন তিনি। ‘সাইকে’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। এরই মধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত। আর এটি নির্মাণ করছেন নির্মাতা মাহফুজ রহমান রাজ।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, তার মধ্যে অন্যতম এই ওয়েব ফিল্ম। এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবে। নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছি, বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকদেও ভালো লাগবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!