ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে হরতাল ডাকল বিএনপি

খবর টি পড়েছেন : ৪০২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দিয়েছেন।

Shamol Bangla Ads

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’

পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় হরতালের তথ্য নিশ্চিত করেন। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, হরতালের কর্মসূচি ঢাকায় নয়, সারাদেশেই পালিত হবে।

Shamol Bangla Ads

শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

কাকরাইলের সংঘর্ষে এখন পর্যন্ত বেশকয়েকজন পুলিশ সদস্য, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন। কাকরাইলের সংঘর্ষ সেগুনবাগিচা ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ এসব এলাকায় কাঁদানেগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি-পুলিশ সংঘর্ষে বিজয়নগর রণক্ষেত্র পরবর্তী সংবাদ বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads