ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজার মনিটরিং অভিযানে ২ ফল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল ও মজুদদারি প্রতিরোধকল্পে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফলের দোকানগুলোতে পৃথক অভিযান পরিচালিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহরের নবীনগর কাঁচাবাজার ও রঘুনাথ বাজার এলাকায় অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতে ২০১৮ সালের সালের কৃষি বিপণন আইনে ২ ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল-আহসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বেগম। তার সাথে ছিলেন মনিটরিং টিমের সদস্য কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার, ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন।

ওইসময় শেরপুর পৌরসভার বাজার বিভাগের কর্মকর্তা, এসআই ছামিউলের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন। মনিটরিংকালে আইন লংঘনের দায়ে রঘুনাথ বাজার এলাকার দুই ফল ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও বিভিন্ন গরু-খাসী, হাঁস-মুরগী মাংস বিক্রেতা, ভোগ্যপণ্য ও কাঁচাবাজার এবং অন্যান্য ফলমুলের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বাজার দর, লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়। তছাড়া ব্যবসায়ীদের মজুদ পরিস্থিতিও যাচাই করা হয়। একদিনের ব্যবধানে ফলমুল, লেবু, শসা, বেগুনের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমূল্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল-আহসান জানান, নিত্যপণ্য এবং রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের ভেগ্যপণ্যের মূল্য পিিস্থতি স্থিতিশীল রাখতে পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন বাজার মনিটরিং অভিযান চলবে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!