ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই যোদ্ধা : অতি গুরুতর আহত ৪৯৩ জনের তালিকার গেজেট প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অতি-গুরুতর আহত ৪৯৩ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, আহতের নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলার নাম সবিস্তারে উল্লেখ করা হয়েছে‌।

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘এ’ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন তালিকাভুক্ত। যারা চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দুই লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা করে পাবেন। পাশাপাশি তাদের প্রত্যেককে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

Shamol Bangla Ads

তিনি জানান, এছাড়া এই আহতরা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তাদের পরিচয়পত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধাও পাবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!