ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নয়া এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

নবগঠিত শেরপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও এডহক কমিটির আহ্বায়ক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।

Shamol Bangla Ads

এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক খেলোয়ার ও রেফারি জিন্নাত আলী, ক্রীড়া ব্যক্তিত্ব ফরিদ আহমেদ লুলু, সাবেক ক্রিকেটার শওকত হোসেন, ক্রীড়া সাংবাদিক রফিক মজিদ ও ছাত্র প্রতিনিধি ফারহান ফুয়াদ তুহিন।

বক্তারা এসময় শেরপুরের ঝিমিয়ে পড়া ক্রিড়াঙ্গনকে গতিশীল করতে নানা প্রস্তাবনা আনেন। এছাড়া আগামী ১০ মার্চ থেকে ৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের লক্ষে শেরপুর জেলা দল গঠনে খেলোয়াড় বাছাইয়ের জন্য উপ-কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

Shamol Bangla Ads

এছাড়া ক্রীড়া সংস্থার তহবিলে আয়-ব্যয়ের হিসাব এবং আয়ের খাতের খোঁজ-খবর নেয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!