ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে নাহিদ-আখতার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহবায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে ওইসব বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল ৪ জন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, নতুন দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “নামের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে (বৃহস্পতিবার) রাতের মধ্যে আমাদের আরও আলাপ-আলোচনা সুযোগ আছে।” তবে নাগরিক কমিটির শীর্ষ পদে থাকা একাধিক ব্যক্তি দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজেও বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৬ মিনিটে ‘জাতীয় নাগরিক পার্টি’, ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি) লিখে পোস্ট করা হয়েছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে এই দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এরইমধ্যে নতুন দলের আহ্বায়ক কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম চূড়ান্ত হয়েছে। কয়েকটি পদে একাধিক আগ্রহী ব্যক্তি থাকায় সেগুলো নিয়ে এখন আলাপ-আলোচনা চলছে।গত বছর আওয়ামী লীগ সরকার পতনের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে গঠন করা হচ্ছে এই নতুন দল। বর্তমান কমিটিতে নেই এমন অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করে দেড়শ থেকে ২০০ জনের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হবে দলের গোড়াপত্তান। ধীরে ধীরে এই কমিটির সদস্য সংখ্যা ৩০০ জনে উন্নীত হবে। ততদিনে সমান্তরালভাবে জেলা কমিটিগুলো গঠন করা হবে।

সারা দেশে এ দলের কাঠামো ছড়িয়ে দিতে একের পর এক থানা কমিটি দিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলের গঠনতন্ত্র, দর্শন, ঘোষণাপত্র, দলীয় প্রতীক চূড়ান্ত করতে চলছে নানা তৎপরতা।

নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের নাম আলোচনায় ছিল আগে থেকেই। দল ঘোষণার দিণক্ষণ চূড়ান্তের পর মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করেন। ৩৬ দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, তার অগ্রভাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ ইসলাম। তখন তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে বিক্ষোভের ময়দানে দিনের পর দিন সোচ্চার নেতৃত্বে দেখা গেছে ২৬ বছরের এই তরুণকে। সেজন্য তাকে যেতে হয়েছে ‘আয়নাঘরেও’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!