ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: উপদেষ্টা সাখাওয়াত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ২৭
ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন (ব্যাখ্যা) কি, এটা আপনারা জানেন।

তিনি আরও বলেন, আমি যতটুকু ওনাকে চিনি- ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলেন, বলার মতো লোক। সো আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন, না বলেছেন, সেটার ব্যাখ্যা আমি দিতে পারব না, এটা উনি দিতে পারবেন।

Shamol Bangla Ads

বক্তব্যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার নাম ধরে কথা বলেছেন, এ বিষয়ে সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘এটা আপনারা তাকে (সেনাপ্রধান) জিজ্ঞাসা করবেন।’

নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, নিজেরা হানাহানিতে, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্‌গারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তিনি সবাইকে একসঙ্গে থাকার জন্য কাজ করার আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!