ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোচের ঘাড় ধরায় মেসিকে জরিমানা, জেতালেন দলকেও

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নৈপুণ্যে স্পোর্টিং কেসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি ও উরুগুয়ান তারকা সুয়ারেজ। আরেকটি গোল করেন তাদেও আলেন্দে। ২ লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোয় হাভিয়ের মাসচেরানোর দল।

Shamol Bangla Ads

তবে মায়ামির জয়ের পর মেসি পেয়েছেন শাস্তির খবর। মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির। গত শনিবার নিউইয়র্ক সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, মেসিকে এমএলএস কর্তৃক জরিমানা করা হয়েছে, তবে কত পরিমাণ সেটি জানায়নি তারা। কারণ তিনি লিগের নীতি লঙ্ঘন করেছেন, যা প্রতিপক্ষের মুখ, মাথা বা গলায় হাত তোলার সঙ্গে সম্পর্কিত।

মেসির সতীর্থ লুইস সুয়ারেজকেও একই নীতি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে, তিনি বিরতির সময় প্রতিপক্ষ খেলোয়াড় বার্ক রিসার গলার পেছনে চিমটি কেটেছিলেন। প্রতিপক্ষের কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ঘাড় ধরে কিছু বলেন মেসি। নিজেদের মাঠে ৮০ মিনিটের বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলেছে মায়ামি। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষ হওয়ার পর রেফারির সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলছেন মেসি। রেফারি তাকে কিছু বোঝানোর চেষ্টা করে অন্যদিকে চলে যেতে থাকেন। মেসি পিছু পিছু গিয়ে কথা বলতেই থাকেন। রেফারি পরে তাঁকে হাত ইশারায় চলে যেতে বলেন কয়েক দফায়। একপর্যায়ে মেসি চলে যেতে যেতে কিছু একটা বলেন রেফারিকে। রেফারি তখন তাঁকে হলুদ কার্ড দেখান। মেসি তখন আবার রেফারির দিকে এগিয়ে গিয়ে কিছু বলতে থাকেন।

Shamol Bangla Ads

এরপর মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন মেসি। একপাশে দাঁড়িয়ে ছিলেন নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের কোচিং স্টাফের সদস্য মেহদি বালুচি। তিনি কিছু বলে থাকতে পারেন মেসিকে। ইন্টার মায়ামির তারকা তাতে চটে গিয়ে তাঁর দিকে এগিয়ে যান। দুজনের বাগ্‌বিতণ্ডা চলতে থাকে।

কোচিং স্টাফের অন্য সদস্যরা এসে তখন বালুচিকে কিছু বোঝাতে থাকেন। মেসি চলে যাচ্ছিলেন। কিন্তু হুট করেই আবার ফিরে গিয়ে বালুচির ঘাড় ধরে বসেন। পরে আঙুল ইশারায় কিছু বলতে বলতে তিনি চলে যান। চলে যাওয়ার সময়ও পেছন ফিরে কিছু বলতে দেখা যায় মেসিকে।

Need Ads
error: কপি হবে না!