ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি ৩ দপ্তরে ডিজি, একটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক (ডিজি) এবং মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ২৩ ফেব্রুয়ারি রবিবার ৪ জন অতিরিক্ত সচিবকে প্রেষণে ওই সব পদে নিয়োগ দিতে তাদের চাকরি পদসংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাসান মারুফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে এই অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Shamol Bangla Ads

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. শফিকুর ইসলামকে বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজ তাহের খানকে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!