ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংরক্ষিত নারী আসন : মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে আ’লীগের আয় ৪ কোটি টাকা

খবর টি পড়েছেন : ৪৯৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য প্রথমদিনে আওয়ামী লীগের আবেদনপত্র বিক্রি হয়েছে ৮১০ টি। প্রত্যেকটি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকা করে। আর এসব মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম দিনে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।

Shamol Bangla Ads

এদিন সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিনোদন জগতের কয়েকজন তারকা।

Shamol Bangla Ads

এর আগে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির তারিখ জানায় আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ পরবর্তী সংবাদ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে: নৌপরিবহন…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads