ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা-করণীয় শীর্ষক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা-করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিসহ জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয় এবং গ্রাম আদালতের কার্যক্রমকে এগিয়ে নিতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!