সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে গৃহবধুর মাথা ন্যাড়া মামলার দু’জন আসামীকে নওগাঁ বাসস্্যান্ড হতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা ২টার দিকে মামলার আয়ু এস আই শাহীন রেজা তাদের আটক করে নওগাঁ কোর্টে চালান করে।
চলতি বছরে ভোটার আইডি কার্ডে তোলা ছবিতে মাথায় ঘোমটা না থাকার অপরাধে গত ৬ডিসেম্বর রাতে সাপাহার উপজেলার গোডাউন পাড়ার আশাদুল হক এর পুত্র আনারুল হক,তার মা ও বোন সহ গৃহবধু মোসাঃ রেশমা খাতুনের মাথা ন্যাড়া করে দেয়। ঘটনাটি তাৎক্ষনিক স্থানীয় ভাবে মিমাংসা না হওয়ায় নির্যাতিত রেশমা ১৮ডিসেম্বর স্থানিয় থানায় স্বামী আনারুল শাশুড়ী কহিনুর ও ননদ রাবেয়াকে বিবাদী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। এর পর হতে আসামীরা তাদের বাড়ী ঘর ছেড়ে গা ঢাকা দেয়। রবিবারে তারা পালিয়ে আত্মগোপন করার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার গোপন সংবাদ পেয়ে মামলার তদন্তকারী অফিসারু এস আই শাহীন রেজা তাদের খোঁজে রাস্তায় বের হয় এবং নওগাঁ সদর বাসস্ট্যান্ডে তাদের দেখতে পেয়ে সেখানে তাদের আটক করে নওগাঁ কোর্টে সোপর্দ করে।




