জামালপুরের দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিবর্গের পরিবারের মাঝে ৭১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ জামালপুরের আয়োজনে আরপিএফ ট্রাস্টি বোর্ডের সহযোগিতায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জামালপুর বিআরটিএ’র সহকারি পরিচালক মোঃ আবু নাঈম, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এমএ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন ২০২৩-২৪ সালে সড়ক দুর্ঘটনায় জামালপুর জেলায় নিহত মোট ১৪ জনকে ৫ লক্ষ টাকা করে ও আহত ১ জনকে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য, আর্থিক সহায়তা পেতে সড়ক দুর্ঘটনায় নিহতের ৩০ দিনের মধ্যে বিআরটিএ জামালপুর সার্কেলে সরকারি অনুদানের জন্য আবেদন করতে হয়।




