শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হামদর্দ।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নকলা পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ এবং হামদর্দ নকলা শাখার সহকারি মেডিকেল অফিসার হাকীম সানজিদা ইয়াসমিন।

ওইসময় হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহায়ক মো. রমজান আলী, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. শফিউল আলম লাভলু, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের পাশাপাশি শরবত রুহ্আফজা দিয়ে আপ্যায়ন করা হয়।




