ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়ের সেবায় রয়েছে আল্লাহর নৈকট্য লাভ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি তার কাছে এসে বলল, আমি এক নারীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। সে আমাকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। আরেক ব্যক্তি তাকে প্রস্তাব দিলে সে তাকে বিয়ে করার ইচ্ছা করে। এতে আমার আত্মমর্যাদাবোধে আঘাত লাগলে আমি ওই নারীকে হত্যা করি।

Shamol Bangla Ads

আমার কি তাওবার কোনো সুযোগ আছে? ইবনে আব্বাস (রা.) বলেন, তোমার মা কি জীবিত আছেন? ওই লোক বলল, না। ইবনে আব্বাস (রা.) বলেন, তুমি মহান আল্লাহর কাছে তাওবা করো এবং সাধ্যমতো তার নৈকট্য অর্জন করো। আতা (রহ.) বলেছেন, আমি ইবনে আব্বাস (রা.)-কে জিজ্ঞাসা করি, তার মা জীবিত কি না আপনি তা কেন জিজ্ঞাসা করলেন? তিনি বলেন, আল্লাহর নৈকট্য অর্জনে মায়ের সঙ্গে সদাচারের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নাই। (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৪)

Need Ads
error: কপি হবে না!