ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন : মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, আমরা একটা কথা বারবার বলে আসছি। আমরা বলছি তাড়াতাড়ি নির্বাচন দিন। ভোট তাড়াতাড়ি হলে একটি সরকার আসবে। যে সরকারের পেছনে জনগণ থাকবে। আর জনগণ না থাকলে সে সরকার কি কাজ করতে পারবে? আজকের সরকার যত বড়ই হোক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সে জন্যই বলছি আর বিলম্ব না করে নির্বাচন দিন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার দরকার সেইটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। আজকে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। প্রশাসনকে ঠিক করতে হবে। পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে। এটা ঠিক করুন। রোডম্যাপ দিন কবে কবে ভোট হবে, কবে সংস্কার শেষ হবে।

গুম খুনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, লাকসামের বিএনপির প্রভাবশালী দুজন হিরু-পারভেজকে গুম করা হয়েছে। এই দুই নেতার খোঁজ এখনো পাওয়া যায়নি। তাদের সন্তানরা আজ এখানে আছে। দীর্ঘদিন তারা তাদের বাবাকে দেখতে পায়নি। তারা প্রতিদিন অপেক্ষায় থাকে তাদের বাবা ফিরে আসবে। এই যে কষ্ট বেদনা, আমাদের অসংখ্য নেতাকে গুম করে ফেলা হয়েছে।

Shamol Bangla Ads

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিক, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু, কেন্দ্রীয় বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজীমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!