ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল ফিতরের পর দেশে ফিরবেন। তবে দেশে ফেরার তারিখ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়াকে ফলোআপ করছেন নিয়মিত। তার শারীরিক অবস্থা ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন। ১৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, চিকিৎসা এখন পুরোপুরি শেষ হয়েছে, এটা বলা যাবে না। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’র লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা রোস্টার করে বাসায় দেখে যাচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড যেদিন বলবে সেদিনই তিনি দেশে ফিরবেন। খালেদা জিয়ার ১৫ জন সফরসঙ্গীর মধ্যে আটজন দেশে ফিরেছেন। অন্যরা খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন।

এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই। তারেক রহমানের ফেরা নির্ভর করছে রাজনৈতিক বন্দোবস্তের ওপর। আর চিকিৎসা শতভাগ শেষ হলেই দেশে ফিরবেন ম্যাডাম। আমি, এ জেড এম জাহিদ হোসেন, তাবিথ আউয়াল ম্যাডামের সঙ্গে আছি। এ ছাড়া ম্যাডামের নিরাপত্তা কর্মকর্তা ও গৃহপরিচারিকা সঙ্গে আছেন।
অন্য সফরসঙ্গীরা দেশে ফিরে গেছেন। হয়তো কিছুদিন পর আমিও দেশে আসব। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার তারিখ ঠিক হলে লন্ডনে যাব।’

Shamol Bangla Ads

গত ৭ জানুয়ারি খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছার পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। ১৭ দিন চিকিৎসা নিয়ে ক্লিনিক থেকে তিনি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

Need Ads
error: কপি হবে না!