ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে : প্রেস সচিব

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

১৬ ফেব্রুয়ারি রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনায় সভায় এসব কথা বলেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

Shamol Bangla Ads

তিনি বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

Need Ads
error: কপি হবে না!