আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : স্বামীর পরকীয়ায় অভিমান করে স্ত্রী মর্জিা বেগম ( ২৪ ) নামের দুই সন্তানের জননী বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে আত্মহত্যা করেছে।

জানাযায়, আদমদীঘির বিহিগ্রাম বাপিহার পাড়ার বাবলু পরকীয়ায় জড়িয়ে পড়লে তার স্ত্রী মর্জিনা বাধা দেয়। এতে স্ত্রী স্বামীর মধ্যে চলে চাপা ক্ষোভ। এর জের ধরে গত মঙ্গলবার পুনরায় স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হলে বিকাল সাড়ে ৪ টায় অভিমান করে মর্জিনা বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে। মূমূর্ষ অবস্থায় তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে বলে জানা গেছে।




