ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরাইল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। বিনিময়ে ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আজ শনিবার মুক্তি পেতে যাচ্ছে তারা।

Shamol Bangla Ads

এক বিবৃতিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গ্রেফতার হয় এসব বন্দি। তাদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৩৩৩ জন বন্দি গাজার বাসিন্দা। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৪ জনকে বিদেশে পাঠানো হবে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস বিনিময় চুক্তির অংশ হিসেবে শনিবার মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত তিন ইসরাইলি বন্দির নাম ঘোষণা করে।

Shamol Bangla Ads

গত ৫ দফায় হামাস ইসরাইলি কারাগার থেকে নারী ও শিশুসহ মুক্তি পাওয়া ৭৬৬ ফিলিস্তিনির বিনিময়ে ১৬ জন ইসরাইলিকে মুক্তি দিয়েছে।

Need Ads
error: কপি হবে না!