ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর পানবর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর বালুচর এলাকার মঞ্জুরুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন আনু (৩৮), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পূর্ব কেদার এলাকার আব্দুর রহমানের ছেলে মুখলেসুর রহমান (৩৫) ও একই উপজেলার মংলারকটি এলাকার শাহজাহানের ছেলে জাহান উদ্দিন (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকার কবরস্থান এলাকার রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, গ্রেফতার ব্যক্তিরা দুর্র্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

Need Ads
error: কপি হবে না!