ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে ভোট কেন্দ্রে আগুন,ব্যালটবাক্্র ও ব্যালট পেপার লুট,ককটেল বিস্ফোরন : চলছে ভোট গ্রহণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০১৪ ২:২৬ অপরাহ্ণ

voter din টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ভোট কেন্দ্রে আগুন,ব্যালটবাক্্র ও ব্যালট পেপার লুট,বিভিন্ন কেন্দ্রে ককটেল বিস্ফোরন ও সংখ্যা লঘুরা নির্বাচন বর্জন সহ ভাংচুরের মধ্যে দিয়ে চলছে হরতাল অবরোধ এবং একতরফা ভোট গ্রহন। রবিবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে টাঙ্গাইল ৮টি আসনের মধ্যে ৩টিতে নির্বাচনের ভোট গ্রহনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩৭০টি কেন্দ্রের ১৯৯২টিকে ব্যালট বাক্্র ও ব্যালট পেপার নিয়ে প্রিজাডিং অফিসার সহ অন্যান্য অফিসাররা ভোট কাষ্টের জন্য বসে রয়েছেন। সকাল ১০টা পর্যন্ত ৩টি আসনের ৩৭০টি ভোট কেন্দ্রে মাত্র ২হাজার ভোট গ্রহনের খবর পাওয়া গেছে ।

Shamol Bangla Ads

অপর দিকে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ২৫০টি সংখ্যা লঘু পরিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের লিখিত একটি প্যাডে এ ঘোষনা দিয়েছে ফলদা মন্দির কমিটির সভাপতি স্মরন দত্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ভূয়াপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার হেলালুজামান সরকার।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম জানান , শনিবার ৮টায় উপজেলার হেমনগর ইউনিয়নে তোলার পাড়াসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকজন দূবৃর্ত্তরা প্রবেশ করে । এসময় তারা ্ওই কেন্দ্রের ব্যালট বাক্্র ওদুই হাজার ৮৭৯টি ব্যালট পেপার এবং একই সময়ে উপজেলার নগদাশিমলা ইউনিয়নে শিমলা পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দের ব্যালট বাক্্র ও দুই হাজার ৯০২টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার চালায় আইনশৃংখলা বাহিনী । টাঙ্গাইল মডেল থানা অফিসার ইনচার্জ নজরূল ইসলাম জানান, টাঙ্গাইল শহরের কয়েকটি কেন্দ্রে বিছিন্ন ককটের বিস্ফোরন ঘটিয়েছে দূবৃত্তরা।

Shamol Bangla Ads

উলে­খ্য নির্বাচনকে ঘিরে ২দিন আগে ৪টি কেন্দ্র আগুন লাগিয়েছিল দুবৃত্তরা।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো:নজরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানায়,টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ডেলি করটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ও এইচ এম ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দুইটি কওে দরজায় দূর্বৃত্তরা আগুন লাগায় । পরে স্থানীয় লোক জান আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে টাঙ্গাইল-২ গোপালপুর-ভূয়াপুর  আসনের গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় ও ভাদুরিচর এলাকায় দুইটি ভোট কেন্দ্রে আগুন লাগায় দূর্বৃত্তরা। এতে দরজার আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয় ওয়াজ মাহফিলের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Need Ads
error: কপি হবে না!