ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুদিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে দুদিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি উদ্যান চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচাল ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিগণ মেলার স্টলসমূহ ঘুরে দেখেন।

Shamol Bangla Ads

জানা যায়, মেলায় স্থাপিত ২৫টি স্টলে বিভিন্ন পিঠা, আচার, কেকসহ হাতে তৈরি পণ্যের প্রদর্শনী বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আগামীকাল মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!