ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি খামেনির

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা হুমকি দেয় তাহলে ইরান জবাব দেবে। খবর এনডিটিভির। এর আগে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বুদ্ধিমান বা সম্মানের কাজ হবে না।

Shamol Bangla Ads

৮ ফেব্রুয়ারি শুক্রবার দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন, তারা আমাদেরকে নিয়ে বিবৃতি, মতামত দেয় এবং হুমকি জারি করে। যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরাও তাদের হুমকি দিবো। যদি তারা আমাদের জাতির নিরাপত্তায় আক্রমণ করে তাহলে আমরাও কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো।

এ ছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। এ নিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের। এটা কোনো ধরনের সমস্যা সমাধান করেনি। এর কারণ অভিজ্ঞতা।

Shamol Bangla Ads

ট্রাম্প ২০১৫ সালের একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘন এবং ধূলিসাৎ করেছেন বলেও অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এদিকে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি করেছে।

Need Ads
error: কপি হবে না!