‘এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




