ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলের ফাইনালসেরা তামিম, টুর্নামেন্টসেরা মিরাজ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

স্কোরবোর্ডে ১৯৫ রান তোলার চ্যালেঞ্জ। সেখান থেকে জয় তুলে আনতে চিটাগাং কিংসের বিপক্ষে দারুণ একটা সূচনা দরকার ছিল ফরচুন বরিশালের জন্য। সেই কাজটা বেশ ভালোভাবেই করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট; বলে একটা কথা প্রচলিত ক্রিকেট দুনিয়ায়। সেটাই তামিম করলেন ফাইনালের বিগ ম্যাচে।

Shamol Bangla Ads

২৯ বলে করলেন ৫৪ রান। দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন, যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগাং কিংসকে। ৯ চার এবং ১ ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তামিম ইকবাল।

তামিমের মতোই অধিনায়ক হিসেবে আরও একজন পাচ্ছেন স্বীকৃতি। তিনি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন নিজেকে ওপেনিং পজিশনে এনে। ব্যাটে-বলে তো বটেই, দল পরিচালনার ক্ষেত্রেও মিরাজকে আলাদা করে দেখতেই হচ্ছে।

Shamol Bangla Ads

খুলনার হয়ে আসরে ১৪ ইনিংসে করেছেন ৩৫৫ রান। ২৭ এর বেশি গড়ে খেলেছেন। পেয়েছেন ২ ফিফটিও। ক্যাচ নিয়েছেন ৮টি। বল হাতেও কম করেননি। ১৪ ম্যাচে পেয়েছেন ১৩ উইকেট। সেটাও ৭.৭১ ইকোনমি রেটে বোলিং করে।

ম্যান অব দ্য সিরিজের জন্য তাই তাকেই বেছে নিয়েছে বিপিএলের জুরি বোর্ড।

Need Ads
error: কপি হবে না!