ads

শনিবার , ৪ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্র ধবংস করছে সরকার : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৪, ২০১৪ ১১:১৬ অপরাহ্ণ

Thakurgaon Bnp_Fukrulঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ীর টানে ৩ দিনের সফরে ছুটে এসেছেন ঠাকুরগাঁওয়ে। নিজ জেলায় ঈদ উৎসব পালন করবেন। শনিবার বিকেলে নিজ এলাকায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেছেন, প্রধান বিরোধী দলকে সংসদের বাইরে রেখে ক্ষমতা ধরে রেখেছে এ সরকার। তারা বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব কিছুই নিয়ন্ত্রনে নিতে চায় বলে অভিযোগ করে বলেন, এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন বিএনপি চায় সংঘাত-অনিশ্চয়তা ছ্ড়াাই আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধান ।
তিনি ৪ অক্টোবর শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে বিএনপি দলীয় নেতাকর্মীদের সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তৈমুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী,সহ দলের বিভিন্ন স্তরের নেতারাকর্মীরা উপস্থিত ছিলেন। তিন দিনের সফরের প্রথম দিন রাত ৮ টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। পর দিন রোববার প্রয়াত ছাত্র আলিমুল জামান শান্তও মিলাদ মাহফিলে যোগদিবেন। ওই দিন সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে প্রামান্য চলচ্চিত্র অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। ঈদের পর দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!