ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গুড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা, ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

শেরপুরে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়াসহ ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রামকৃষ্ণপুর, যোগিনীমুরা ও পশ্চিম ঝিনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ ভাংচুর ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তার। এ সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

Shamol Bangla Ads

অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩, যোগিনীমুরা এলাকার মেসার্স লিটন অটো জিগজ্যাগ ব্রিকস ও পশ্চিম ঝিনিয়া এলাকার মেসার্স জিহান ৪নং জিগজ্যাগ ব্রিকসের কিলিন বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। একইসাথে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!