ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলবায়ূ পরিবর্তনের প্রভাবে ভূগর্ভে পানিশূন্য হচ্ছে তানোর

খবর টি পড়েছেন : ২০৯
জলবায়ূ পরিবর্তনের প্রভাবে ভূগর্ভে পানিশূন্য হচ্ছে তানোর
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

Rajshahi_District_Map_Bangladesh-61ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : বরেন্দ্র অঞ্চলের প্রাণ কেন্দ্র রাজশাহীর তানোর উপজেলা। এঅঞ্চলে জলবায়ূ পরিবর্তনের ফলে বিগত ২৫ বছরে ভূ-গর্ভে পানির স্তর নেমেছে ৬০ ফিট। ভূগর্ভে এভাবে পানির স্তর নামতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে তানোর অঞ্চলে ভূমির শস্য উৎপাদন কমে যাবে। একারণে হুমকীর মুখে পড়তে পারে এঅঞ্চলের খাদ্য নিশ্চয়তা। এমনই মত দিয়েছেন এলাকার বিশিষ্টজনরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পুরো উপজেলাতে জমির পরিমান রয়েছে প্রায় ৩০ হাজার হেক্টর। এরমধ্যে ঘরবাড়ি ও রাস্তা-ঘাট রয়েছে ৭ হাজার ৩৩৫ হেক্টর জমিতে। আবাদি জমির পরিমান ২২ হাজার ৬৬৫ হেক্টর। উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকায় পর্যাপ্ত বৃষ্টির অভাবে প্রায় আড়াই হাজার হেক্টর উঁচু জমি অনাবাদি থাকছে। এছাড়া এসব আবাদি জমির মধ্যে প্রায় দেড় হাজার জমিতে পুকুর খনন করা হয়েছে। বর্তমানে সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে আমন চাষাবাদ করা হচ্ছে। কিন্তু আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় সাড়ে ২১ হাজার হেক্টর জমিতে। এখানে লক্ষমাত্রার চেয়ে প্রায় দুই হাজার হেক্টর কম পরিমান জমিতে আমনের চাষাবাদ হয়। একারণে প্রতিবছর খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। তবে, আমনের ১৫ হাজার হেক্টর জমিতে প্রতিবছর বোরো ও আউশের চাষাবাদ করা হয় বলে দাবী করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
এনিয়ে উপজেলার বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান হেনা জানান, তার পরিষদ এলাকার প্রায় ৩০০ একর আবাদি জমি বৃষ্টির পানির অভাবে চাষাবাদ করতে পারছে না চাষিরা। বিগত ১০ বছর ধরে এ অবস্থা চলছে। সেখানে তিনি বিভিন্ন ভাবে বিএমডিএর গভীর নলকূপ স্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু ভূগর্ভে পানির স্তর মিলছে না। একারণে ওই জমিগুলো অনাবাদি থাকছে। ফলে এসব এলাকার বসবাসযোগ্য মানুষের মধ্যে খাদ্য নিশ্চয়তা হুমকী হয়ে দাড়িয়েছে। কৃষক ও বর্গাচাষিরা এখন পেশা পরিবর্তন করছেন।
এনিয়ে উপজেলার বাঁধাইড় ইউনিয়ন পরিষদ এলাকার বৈদ্যপুর গ্রামের কৃষক জয়নুল হক জানান, তিনি মানুষের ৫ বিঘা জমি বর্গাচাষ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এঅবস্থায় বিগত প্রায় ১০ বছর ধরে অনাবৃষ্টির কারণে ফসল ফলাতে পারেন নি। যার ফলে ১০টি বছর তিনি মানুষের বাড়িতে কামলা দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। শুধু জয়নুল হক নয় তার মত একই কথা জানান ঝিনাখোর গ্রামের শরিফুল ইসলামসহ আরও বেশ কয়েকজন বর্গাচাষিরা।
জয়নুল হক আরও জানান, শুধু তার এলাকায় নয় অনাবৃষ্টির কারণে উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ এলাকার দিব্যস্থল ও চৈতপুর গ্রামের দুই হাজার বিঘা আবাদি জমির মাঠে আমন ধানের চাষাবাদ ১০ বছর ধরে বন্ধ ছিল। এছাড়া মুন্ডুমালা পৌরসভা এলাকার ৫শ বিঘা জমির মাঠে আমন চাষাবাদ করা যাচ্ছে না। ফলে ওইসব এলাকাতেও খাদ্য নিশ্চয়তা হুমকীর মুখে পড়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ১৯৮১ সালের দিকে এঅঞ্চলে ২২৪১ মিমি বৃষ্টিপাত হয়। কিন্তু ৯৯৯২ সালের পর থেকে এঅঞ্চলে গড়ে বৃষ্টিপাত হয় ৮৪৩ মিমি। ২০১৩ সাল পর্যন্ত এ ধারাবাহিকতা চলতেই থাকে। কালের পরিবর্তে কম বৃষ্টিপাতের জন্য খরা দেখা দেয়। ফলে ভূগর্ভে পানির স্তর অসাভাবিক ভাবে কমতে থাকে। একারণে এঅঞ্চলের ভূমি শুষ্ক হয়ে পড়ে। ফলে ভূগর্ভের পানির স্তর ২৫ বছরে ৬০ ফিট নিচে নেমেছে। এ পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে জানা যায়। তবে, গত বছর ১১১৩ মিমি বৃষ্টিপাত হয়। একারণে চলতি বছরে খরা প্রবণতায় এর তেমন কোনো প্রভাব পড়েনি। ফলে উপজেলার প্রায় আবাদি জমিতে এবছর আমন চাষাবাদ করেছেন চাষিরা।
তানোর বিএমডিএ সূত্রে জানা যায়, ১৯৮১ সালের দিকে বিএডিসি এঅঞ্চলে গভীর নলকূপ স্থাপন করে। তখনকার সময়ে ভূগর্ভে পানির স্তর পাওয়া গেছে ১৫ থেকে ১৮ ফিট নিচে। পরে ১৯৯২ সালের দিকে বিএমডিএ গভীর নলকূপ স্থাপন শুরু করে। সেই সময়ে এঅঞ্চলে পানির স্তর ছিল ২৫ থেকে সর্বোচ্চ ২৮ ফিট নিচে। বর্তমান সময়ে তানোর উপজেলার কলমা ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ এলাকায় ৬৫ থেকে ৭০ ফিট নিচে পানির স্তর মিলছে।
তবে, এঅঞ্চলের ভূগর্ভে পানির স্তর ভয়াবহ ভাবে নেমেছে উপজেলার বাঁধাইড় ইউনিয়ন পরিষদ ও মু-ুমালা পৌরসভা এলাকায়। এখানে ৮০ থেকে ৮৫ ফিট নিচে পানির স্তর মিলছে। এর আগে কোন অবস্থায় পানির স্তর পাওয়া যাচ্ছে না।
এনিয়ে মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সাম্প্রতিক সময়ে মুন্ডুমালা পৌর ভবনের পাশে ড্রিল করার সময়ে ভূগর্ভের কাদার স্তরের নিচে কোনো পানি পাওয়া যায়নি। একারণে সেখানে ড্রিল বসানো সম্ভব হয় নি। মুন্ডুমালা তথা বাঁধাইড় ও কলমা ইউনিয়ন এলাকা অল্প কিছু দিনের মধ্যে ভূগর্ভে পানির স্তর শুন্য হবার একটি ভয়াবহ উদাহরণ। এঅবস্থা থেকে পরিত্রাণ পেতে এঅঞ্চলে ভূগর্ভের পানির ব্যবহার বন্ধ করে ভূ-উপরিভাগে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছেন। এছাড়া কৃষকদেরকে তিনি ধানের চাষাবাদ বন্ধ রেখে কম পরিমান পানি ব্যবহারের উপযোগি ফসল উৎপাদনের আহবান জানিয়েছেন।
এনিয়ে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, বৃষ্টিপাত কম হবার কারণে এঅঞ্চলের ভূগর্ভে পানির স্তর কমছে। এটা জলবায়ূ পরিবর্তনের প্রভাব। এছাড়া পর্যাপ্ত গাছপালার অভাবে অনাবৃষ্টি দেখা দিয়েছে। এঅবস্থা থেকে পরিত্রাণ পেতে ভূমির উপরিভাগে পানি সংরক্ষণের জন্য বিএমডিএ এঅঞ্চলের পুকুর, জলাশয় ও খাড়ি খনন করে ক্রসড্রামের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করে চলেছে বিএমডিএ। এছাড়া ভূ-গর্ভ থেকে পানি উত্তোলন বন্ধ করতে উপজেলা সেচ কমিটি গভীর ও অগভীর নলকূপ স্থাপনে সুপারিশ বন্ধ রেখেছে বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃদ্ধকে পুড়িয়ে হত্যা পরবর্তী সংবাদ মানবপাচার : সিরাজগঞ্জে মৃত্যুর কোল থেকে ফিরে এলো…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads