ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলার গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ফজলুল হক আদর (৫২), দক্ষিণ কোন্নগর গ্রামের মোঃ সাদেক মিয়া (৩২), একই গ্রামের মোঃ আব্দুল হান্নান (৪০) এবং ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের শহর আলী, মফিদুল ইসলাম ও ধোপাকুড়া গ্রামের হাবিবুর রহমান।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

Need Ads
error: কপি হবে না!