ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ওই বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় এক ঘন্টা সময় নিয়ে প্রতিযোগীদের পছন্দের একটি করে বই পড়েন। এরপর ওই পাঠের উপর ২০ মিনিটের মধ্যে একটি রিভিউ প্রতিবেদন লিখেন। সেরা লেখককে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসের অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে।

ওইসময় গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম, নকলা বিবিরচর গণকেন্দ্র পাঠাগারের সভাপতি মো. খোরশেদুর রহমান, লেখক জ্যোতি পোদ্দার, সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদসহ গণগ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

Need Ads
error: কপি হবে না!