ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার জয়

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচটা ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বয়সভিত্তিক ফুটবল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচে চমক না থেকে কি পারে! শেষ মুহূর্তের গোলে এবার জিতল আলবিসেলেস্তেরা।

Shamol Bangla Ads

এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা-বলিভিয়া অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ম্যাচটি হয়েছে গত রাতে। প্রথম ৮৫ মিনিট কোনো দলই গোল করতে পারেনি। শেষ মুহূর্তে এসে বদলে যায় ম্যাচের মোড়। ৮৬ মিনিটে তিও রদ্রিগেজ প্যাগানো এগিয়ে দেন আর্জেন্টিনাকে। তাঁকে অ্যাসিস্ট করেন মিলটন দেলগাদো। শেষ পর্যন্ত বলিভিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচেও দেখা গেছে কার্ডের বন্যা। এই ম্যাচে ৭টি হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। বলিভিয়া পেয়েছে ৪ হলুদ কার্ড ও ব্রাজিল আর্জেন্টিনা দেখেছে ৩টি। ৩ ম্যাচের তিনটিতে হেরে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে পাঁচেই আছে বলিভিয়া।

Shamol Bangla Ads

১-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে থাকা পোক্ত করল আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৪। তারা একটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে। ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলকে গত রাতে কলম্বিয়া হারিয়েছে ১-০ গোলে।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও পড়েছে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে। ৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। তিনে থাকা ইকুয়েডরের পয়েন্টও ৩। ব্রাজিল, ইকুয়েডর ২টি দলই ২টি করে ম্যাচ খেলেছে। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।

Need Ads
error: কপি হবে না!