‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

২৭ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩ টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। ওইসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উদ্বোধনী খেলায় টাইব্রেকারে রাজনগর ইউনিয়ন একাদশ ৩-২ গোলে রামচন্দ্রকুড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।




