ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা পৌরসভাধীন ট্রেড লাইসেন্স ও পৌরকর আদায়ে উদ্বুদ্ধকরণ সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

শেরপুরের নকলা পৌরসভাধীন ট্রেড লাইসেন্স ও পৌরকর আদায়ে প্রশাসক এবং ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার বিকেলে পৌরসভার উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে ওই সভা হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, হিসাবরক্ষক ফেরদৌস রহমান, লাইসেন্স ইন্সপেক্টর মাসুদ রানা, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, পৌরশহরের কৃষিপণ্য ব্যবসায়ী বেলায়েত হোসেন, ঔষধ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন আহমেদ, কাপড় ব্যবসায়ী রফিকুল ইসলাম, গার্মেন্টস ব্যবসায়ী আহসান হাবিব রুবেল ও রায়হান ইউসুফ, ইলেকট্রিক ব্যবসায়ী সুজন মিয়া, স’মিল ব্যবসায়ী মজিবর রহমান প্রমুখ।

নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র সভায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। আর ট্রেড লাইসেন্স থেকে যে রাজস্ব আসে তা থেকে পৌরসভার কর্মচারীদের বেতন ও সড়কবাতিসহ বিবিধ খরচ মেটানো হয়। নকলা পৌরসভায় ডিমান্ডকৃত লাইসেন্সের সংখ্যা ১ হাজার ৫৫৯টি। যা থেকে বছরে পৌরসভার রাজস্ব আদায় হওয়ার কথা ১৫ লাখ, ৫৫ হাজার ৩২৮ টাকা। কিন্তু আদায়কৃত ট্রেড লাইসেন্সের সংখ্যা মাত্র ৫৬৫টি। যা থেকে বাৎসরিক রাজস্ব আদায় হয় ৫ লাখ ১৯ হাজার ৪৭১ টাকা। রাজস্ব বাড়াতে ট্রেড লাইসেন্সের জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে এরইমধ্যে বেশ কয়েকবার নকলা পৌরশহরে মাইকিং করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীগণ সন্তোষজনক সাড়া দিচ্ছেন না। এ পরিস্থির উন্নতির জন্য পৌর প্রশাসক সভায় উপস্থিত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। অন্যথায় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথাও উল্লেখ করেন পৌর প্রশাসক দীপ জন মিত্র।

Shamol Bangla Ads

অপরদিকে উপস্থিত ব্যবসায়ীগণ ট্রেড লাইসেন্স বিষয়ে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে রাজস্ব বৃদ্ধিতে পৌরসভাকে সহযোগিতার আশ্বাস দেন এবং তারা বণিক সমিতি চালু করার মাধ্যমে ব্যাবসায়ীদের নিরাপত্তা বৃদ্ধিতে পৌর প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।

Need Ads
error: কপি হবে না!