ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

‘বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার বিকেলে সদর থানাধীন চরমোচারিয়া ইউনিয়নের কামারেরচরবাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন। পরে তিনি তার বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সমাবেশ। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

Shamol Bangla Ads

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম। ওইসময় সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!