ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীতে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছেন অটোচালকরা। ২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ রেলওয়ে চত্বরে এক সমাবেশে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেন চালকরা।

Shamol Bangla Ads

এর আগে ১৮ জানুয়ারি নগরীর যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে (জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি.কে ঘোষ রোড, দূগার্বাড়ী রোড এবং স্বদেশী বাজার) ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে অটোচালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। ওইসময় কর্মবিরতি শেষে অটোচালকরা অবিলম্বে নির্দিষ্ট ৬টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় আজ রোববার ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন অটোচালকরা। এর আগে আজ সকাল থেকে নগরীতে অটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন অটোচালকরা।

এ বিষয়ে জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সুজন বলেন, নগরীর সব সড়কে পূর্বের ন্যায় অটো চলাচলের সুযোগ চায় চালকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধ ঘোষণা করায় প্রতিবাদে অটোচালকরা অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছে।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!