শেরপুরের নকলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী দুলাল চৌধুরী।

১২ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার গড়েরগাঁও মোড়ে পথসভায় উপস্থিত বিএনপি’র নেতাকর্মী ও জনগণের মাঝে ওই লিফলেট বিতরণ করেন দুলাল চৌধুরী।
পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কামরুল আলম খান লিটনের সভাপতিত্বে এবং পৌর বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস, যুগ্ম আহবায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ।




