ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৬:১৪ অপরাহ্ণ

Picture S.L Birthday 04.01.14কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্র লীগের এবং দুপুরে পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ, এবিএম তারিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খন্দকার, পৌর যুব লীগের সভাপতি মো. বাদল হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি আমির হামজা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সাহিকুল ইসলাম মাসুদ, পৌর সভাপতি বাবু বাগমার, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!